ভারতে কারাভোগ শেষে বাড়ি ফিরলেন তিন বাংলাদেশি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে দুই বছর কারাভোগের পর বাংলাদেশি এক মেয়েশিশুসহ দুই নারী দেশে ফিরেছেন। বেনাপোল চেকপোস্ট পার হয়ে গত রোববার রাতে তাঁরা দেশে ফিরে আসেন। তাদের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার জয়পুর গ্রামে। খবর ইউএনবির।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বেনাপোল অভিবাসন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন খান বলেন, রাত আটটার দিকে ভারতের অভিবাসন পুলিশ ওই তিন বাংলাদেশিকে তাঁদের হাতে তুলে দেন।
ভারতে অবৈধ উপায়ে প্রবেশের অভিযোগে দুই বছর আগে এই তিনজনকে কলকাতা রেলস্টেশন থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে তাঁদের আদালতের মাধ্যমে কলকাতা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।