ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন চারজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে কারাভোগ শেষে গতকাল শনিবার দুপুরে দেশে ফিরেছেন চার বাংলাদেশি। ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দর অভিবাসন পুলিশ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর অভিবাসন পুলিশের কাছে তাঁদের হস্তান্তর করে।
ওই চারজন হলেন নীলফামারীর ডিমলা উপজেলার ফজলুল হক (৩০), ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার সাদ্দাম হোসেন (২২), সুনামগঞ্জের দিরাই উপজেলার নূর উদ্দিন (৩০) ও রাজা মিয়া (৩৭)।
বুড়িমারী স্থলবন্দর অভিবাসন পুলিশ সূত্র জানায়, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার ও জলপাইগুড়ি জেলা কারাগারে কারাভোগের পর ওই চারজন মুক্তি পান। ওই চারজন জানিয়েছেন, তাঁরা আত্মীয়স্বজনের বাড়ি ও কাজের সন্ধানে ভারতে গিয়েছিলেন।
বুড়িমারী অভিবাসন পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিনুর ইসলাম বলেন, অনুপ্রবেশের দায়ে বিভিন্ন সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাঁদের আটক করে। পরে তাঁরা দুই থেকে তিন বছর করে সাজা ভোগ করেন।