ভারতে কারাভোগের পর দেশে ফিরল ১৭ বাংলাদেশি
ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর গতকাল সোমবার দেশে ফিরেছে শিশুসহ ১৭ জন বাংলাদেশি। দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কাছে বাংলাদেশিদের হস্তান্তর করে পশ্চিম বঙ্গের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন পুলিশ।পানিমাছকুঠি গ্রামের শাহ আলম (২০) জানান, দিনমজুরি করে ভালোভাবে সংসার চলছিল না। প্রতিবেশী এক লোকের কাছে জানতে পারেন, ভারতের ইটভাটায় কাজ করলে মজুরি বেশি। এমন খবর পেয়ে ২০১০ সালের দিকে ফুলবাড়ী উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় তিনি বিএসএফের হাতে আটক হন।হস্তান্তর অনুষ্ঠানে ভারতের পক্ষে ছিলেন চ্যাংড়াবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের পুলিশ কর্মকর্তা সেন বাবু, বুড়িমারী বন্দর ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সারোয়ার পারভেজ প্রমুখ।বিএসএফের নির্যাতনচাঁপাইনবাবগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক জানান, শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে দুই বাংলাদেশি যুবককে গত রোববার রাতে নির্যাতন করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। নির্যাতনের শিকার দুই বাংলাদেশি যুবক হলেন: শিবগঞ্জ উপজেলার ঠুটাপাড়া গ্রামের মোহাম্মদ টিপুর ছেলে কসিমুদ্দীন (১৯) ও মফুল আলীর ছেলে রফিক (২৪)। চাঁপাইনবাবগঞ্জের ৯ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপ-অধিনায়ক মেজর শেখ মিজানুর রহমান জানান, রোববার রাতে ফেনসিডিল আনার জন্য মাসুদপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাচ্ছিলেন কসিমুদ্দীন ও রফিক। এ সময় ভারতের মালদহ জেলার শুভপুর বিএসএফ ক্যাম্পের জওয়ানেরা তাঁদের ধরে মারধর করে ছেড়ে দেন। তাঁদের মধ্যে রফিক রাজশাহীর একটি ক্লিনিকে ভর্তি রয়েছেন।