প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর কিছুদিন পরই পবিত্র ঈদুল ফিতর। এ বছর ঈদের কেনাকাটা করতে অন্তত দেড় লাখ বাংলাদেশি ভারতে যাবে বলে আশা করছে সে দেশের কর্তৃপক্ষ। গত বছর ঈদের কেনাকাটা করতে দেড় লাখেরও বেশি বাংলাদেশি সে দেশে গিয়েছিল। এ কারণে সে সময় ঈদের আগে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনকে এক লাখ অতিরিক্ত ভিসা ছাড়তে হয়। পশ্চিমবঙ্গের কলকাতায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ মির্জা গালিব স্ট্রিট, মল্লিকবাজার, বেলগাছিয়া, নিউমার্কেট, চিতপুর, টালিগঞ্জ, আনোয়ার শাহ রোড, রাজাবাজার, পার্ক সার্কাস, মেতিয়াবুরুজ, খিদিরপুরসহ বিভিন্ন এলাকার বাজারগুলোয় কেনাকাটার ভিড় বাড়ছে। বিভিন্ন এলাকায় অস্থায়ী দোকানপাটও বসে গেছে। ইন্ডিয়া ডটকম