ভারতে গেল বিজিবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএসএফের আমন্ত্রণে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডারের নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধিদল ভারতে গেছে। গতকাল বৃহস্পতিবার হিলি সীমান্তের চেকপোস্ট দিয়ে দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল খালেকুজ্জামান পিএসসির নেতৃত্বে বিজিবির ওই প্রতিনিধিদলটি ভারত যায়। এ সময় বিজিবিকে ভারতের বিএসএফের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি জর্জ মঞ্জুরাল ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রতিনিধিদলে রয়েছেন জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল খবির সরকার, ২৯ ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কুরবান আলী, সেক্টর কমান্ডারের জিটু মেজর রবি, হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবদুল মান্নানসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।