ভারতে গ্রেপ্তার বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মহারাষ্ট্রের থানেতে বশির মোল্লা শেখ (৪০) নামের এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। সে দেশের পুলিশের অপরাধ শাখার কর্মকর্তারা জানিয়েছেন, ২০১৩ সালে বাংলাদেশ সফরের সময় ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ঢাকায় যে হোটেলে ছিলেন, তার সামনে বোমা বিস্ফোরণের ঘটনায় বশির জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।
পুলিশ জানায়, থানের কালওয়া এলাকার ১ নম্বর মনিশানগর গেটের কাছে এক বাড়িতে অনুপ্রবেশের ঘটনায় করা মামলায় বশির মোল্লাকে গ্রেপ্তার করা হয়। দুই বছর ধরে তিনি পালিয়ে ছিলেন। জিজ্ঞাসাবাদে বশির জানান, এর আগে গত মার্চ মাসে মুম্বাইয়ের সিআইডি পুলিশ বৈধ পাসপোর্ট ছাড়া ভারতে থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছিল। কিন্তু একসময় তিনি জামিনে বের হয়ে যান।
পুলিশের জিজ্ঞাসাবাদে বশির আরও জানিয়েছেন, বাংলাদেশের একটি সন্ত্রাসী সংগঠনের কাছে তিনি বোমা বানানোর ওপর প্রশিক্ষণ নিয়েছিলেন। বশির শেখ নড়াইেল তাঁর বাড়িতে বিস্ফোরক তৈরি করতেন। অসাবধানতাবশত বোমা বিস্ফোরণে তাঁর স্ত্রী সুলতানার মৃত্যু হয়েছিল।