ভারতে নতুন হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার সাবেক পররাষ্ট্রসচিব সৈয়দ মোয়াজ্জেম আলীকে ভারতে নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি তারিক এ করিমের স্থলাভিষিক্ত হচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে ভারতে চুক্তি ভিত্তিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার নিয়োগের এ তথ্য জানায়।
সৈয়দ মোয়াজ্জেম আলী ১৯৬৮ সালে তৎকালীন পাকিস্তান ফরেন সার্ভিসে যোগ দেন। ১৯৭১ সালের আগস্টে ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসে কর্মরত অবস্থায় তিনি প্রবাসী বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন। পরে তিনি