ভারতে নতুন হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার সাবেক পররাষ্ট্রসচিব সৈয়দ মোয়াজ্জেম আলীকে ভারতে নতুন হাইকমিশনার হিসেবে তিন বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছে। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত আদেশ জারি করে।
সরকার গত মাসের শেষ সপ্তাহে সৈয়দ মোয়াজ্জেম আলীকে নয়াদিল্লিতে হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। ভারতে তারিক এ করিমের স্থলাভিষিক্ত হচ্ছেন সৈয়দ মোয়াজ্জেম আলী। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের আমলের পুরোটা সময় সাবেক কূটনীতিক তারিক এ করিম ভারতে হাইকমিশনার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগে ছিলেন।
সৈয়দ মোয়াজ্জেম আলী ১৯৬৮ সালে তৎকালীন পাকিস্তান ফরেন সার্ভিসে যোগ দেন। ১৯৭১ সালের আগস্টে ওয়াশিংটনে পাকিস্তান হাইকমিশনে কর্মরত অবস্থায় তিনি প্রবাসী বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন। পরে তিনি ওয়াশিংটনে স্বাধীন বাংলাদেশের দূতাবাস চালু করেন।
পেশাদার কূটনীতিক হিসেবে সৈয়দ মোয়াজ্জেম ফ্রান্স, ইরান ও ভুটানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্র, ভারত, সৌদি আরব ও পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি ২০০১ সালে পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।