ভারতে পাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মাহফুজা বেগম (৩০) নামের এক গৃহবধূকে ভারতে পাচারের অভিযোগ পাওয়া গেছে৷ গতকাল শনিবার দুপুরে ওই গৃহবধূর স্বামী টাইমদ্দিন বকশীগঞ্জ থানায় এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। মেরুরচর ইউপির সাবেক সদস্য ছামিউল হক জানান, ভারতের নাগরিক মান্না মিয়া ও ইসমাইল মাহফুজাকে পাচার করেছেন বলে ইসমাইলের বাবা-মা সালিসে স্বীকার করেছেন।