ভারতে পাচার হওয়া চার নারীকে ফেরত দিল বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে পাচার হওয়া বাংলাদেশি চার নারীকে সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাঁদের গ্রহণ করে গতকাল সোমবার সদর থানায় সোপর্দ করেছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, কয়েক দিন আগে কাজের প্রলোভন দেখিয়ে দালালেরা ওই চার নারীকে ভারতে পাচার করে। বিএসএফের ঘোজাডাঙ্গা ক্যাম্পের সদস্যরা তাঁদের আটক করে গতকাল সকালে ভোমরা সীমান্তের ৩ নম্বর মূল খুঁটির কাছে নিয়ে আসেন। পরে সেখানে ভোমরা বিজিবির ক্যাম্প কমান্ডার এলে বিএসএফ তাঁর কাছে তাঁদের হস্তান্তর করেন। পরে ক্যাম্পের হাবিলদার শামছুর রহমান তাঁদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করেন। অবৈধভাবে ভারতে যাওয়ার অভিযোগে একটি মামলা করে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।