প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-৫ ব্যাটালিয়নের অধীন সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর বিওপির টহলদল ভারতে পাচারকালে ছয় হাজার কেজি রসুন আটক করেছে। বিজিবি সূত্র জানায়, রসুনগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে চোরাচালানিরা রাস্তার ওপর রেখে জড়ো করছিল। বিজিবির রাতের টহলদলের তৎপরতা দেখে চোরাচালানিরা রসুন রেখে পালিয়ে যায়। রসুনগুলো উদ্ধার করে গতকাল শনিবার জৈন্তাপুর থানা হেফাজতে দেওয়া হয়েছে বলে বিজিবির শ্রীপুর বিওপির নায়েক সুবেদার আবদুল লতিফ জানান।