ভারতে পাচারকালে বগুড়ায় ১৫০ ভরি সোনা উদ্ধার
ভারতে পাচারকালে ১৫০ ভরি সোনা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার ঢাকা-দিনাজপুর মহাসড়কের বগুড়া শহরতলির ফটকি সেতুর কাছে একটি বাসে তল্লাশি চালিয়ে এই সোনা উদ্ধার করা হয়। এ সময় সোনা বহন করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি হলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভীমপুর গ্রামের মাজহারুল ইসলাম (৩০) ও আটাপাড়া গ্রামের শাহারুল ইসলাম (৪১)। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে ডিবি পুলিশের একটি দল মহাসড়কের ফটকি সেতুর কাছে হানিফ পরিবহনের বাস থামায়। পরে তারা বাসে উঠে দুই যাত্রীর দেহ তল্লাশি করে ওই সোনা উদ্ধার করে। উদ্ধার হওয়া সোনার দাম প্রায় এক কোটি টাকা।মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি কোনো আন্তর্জাতিক সোনা পাচারকারী চক্রের সদস্য। এই চক্রের মূল হোতাদের শনাক্ত করার চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।