ভারতে পাচারকালে বেনাপোলে তিন তরুণী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারতে পাচারের সময় তিন তরুণীকে পুলিশ উদ্ধার করেছে। গত বৃহস্পতিবার তাঁদের উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার তাঁদের যশোরের আমলি আদালত ‘ক’ অঞ্চলে পাঠানো হয়। তাঁদের বাড়ি রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায়। জবানবন্দিতে এক তরুণী বলেন, ‘বোম্বের একটি দোকানে সেলসম্যানের কাজ দিব। বেতন হবে ৩০ হাজার টাকা। কাজের ফাঁকে বোম্বের নায়ক-নায়িকাদের সঙ্গে নাচের শো করা যাইব। —এমন কথা বলে বাবু ঘোষ ও সোলেমান নামের দুই ব্যক্তি আমাগো ভারতে পাঠানোর জন্য নিয়া আসে।’বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা বলেন, পাচারকারী বাবু ঘোষ ভারতীয় নাগরিক। তিনি আগেই ভারতের সীমানায় চলে যান। দালাল সোলেমানকে আটকের জন্য মোহাম্মদপুর থানার ওসিকে তথ্য দেওয়া হয়েছে।