ভারতে পাচারের সময় ২০০ কেজি ইলিশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়ার সময় সাতক্ষীরা শহরের কুকরালি এলাকা থেকে ২০০ কেজি ইলিশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এসব ইলিশ টাস্কফোর্সের সদস্যরা উদ্ধার করেন। সাতক্ষীরা সদর থানার ওসি আসলাম খান জানান, শহরের ইটেগাছা এলাকায় একটি আইচ প্ল্যান্টের সামনে মাছগুলো মজুদ রাখা ছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেট সোয়েব সিকদারের নেতৃত্বে টাস্কফোর্সের সদস্যরা ওই স্থান থেকে মাছগুলো উদ্ধার করেন। উদ্ধার করা ইলিশ মাছ চোরাকারবারিরা অন্য জেলা থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে সাতক্ষীরা নিয়ে আসে।