ভারতে পড়াশোনার জন্য বৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সরকারের অধীন দ্য ইন্ডিয়ান কাউন্সিল অব কালচারাল রিলেশনস (আইসিসিআর) বাংলাদেশি মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে। এই বৃত্তি নিয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভারতে গিয়ে চিকিৎসাবিদ্যা ছাড়া অন্যান্য বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ে পড়াশোনা ও গবেষণা করার সুযোগ রয়েছে। আবেদনকারীকে ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। এ ছাড়া যোগ্যতা নির্ধারণী পরীক্ষায় তাঁদের কমপক্ষে ৬০ শতাংশ নম্বর অথবা জিপিএ-৫-এর মধ্যে অন্তত জিপিএ-৩ পেতে হবে। বিস্তারিত তথ্যের জন্য ঢাকার ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইট দেখতে হবে। লিংক: http:// www.hcidhaka.gov.in/ pages.php?id =1648। আবেদন করার শেষ তারিখ ১০ ডিসেম্বর। ইংরেজিতে দক্ষতা যাচাইয়ের পরীক্ষা (ইপিটি) নেওয়া হবে ১২ ডিসেম্বর। বিজ্ঞপ্তি।