ভারতে বাংলাদেশি চরমপন্থী শৈলেনকে হাজতে প্রেরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ রেলস্টেশন থেকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়া বাংলাদেশের খুলনা অঞ্চলের চরমপন্থী সংগঠন নিউ বিদ্রোহী কমিউনিস্ট পার্টির দ্বিতীয় শীর্ষ নেতা শৈলেন বিশ্বাসকে জেলহাজতে নেওয়া হয়েছে।গতকাল শুক্রবার শৈলেন বিশ্বাসকে বনগাঁ মহকুমা বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে আনা হলে আদালত তাঁকে ১৪ দিনের জন্য বনগাঁ জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।