ভারতে বেড়াতে যেতে ই-টোকেন লাগবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে বেড়াতে যাওয়ার জন্য বাংলাদেশি পর্যটকদের ই-টোকেন লাগবে না। নিশ্চিত টিকিটের (বিমান/সড়ক/রেল) বিপরীতে ‘ট্যুরিস্ট ভিসার’ জন্য কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সরাসরি আবেদন করা যাবে।

ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল রোববার এ তথ্য জানানো হয়েছে। বর্তমানে ঢাকার মিরপুর ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (আইভিএসি) এটি কার্যকর আছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে ঢাকার বাইরে রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম, খুলনা, যশোর, ময়মনসিংহ ও বরিশাল শাখায় ট্যুরিস্ট ভিসার আবেদনপত্র জমা দেওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশি ভ্রমণকারী যাঁরা সরাসরি ট্যুরিস্ট ভিসা পাওয়ার আশা করছেন, তাঁদের অবশ্যই ভারত যাওয়ার বিমান, রেল অথবা বাসের নিশ্চিত টিকিট (যথাযথ অপারেটর কর্তৃক ইস্যুকৃত) থাকতে হবে। ভ্রমণের তারিখ অবশ্যই আইভিএসিতে ভিসা আবেদনপত্র জমা দেওয়ার তারিখের এক মাসের মধ্যে হতে হবে। পরবর্তী বিস্তারিত তথ্য www.ivacbd.com ঠিকানায় পাওয়া যাবে।

এই প্রক্রিয়াটি ভারতের ভিসা প্রাপ্তির প্রক্রিয়া চলমান ও সহজ করার একটি ধারাবাহিক প্রচেষ্টা বলে হাইকমিশনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০১৬ সালের অক্টোবরে নারী ভ্রমণকারী ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য প্রথম সরাসরি ট্যুরিস্ট ভিসা স্কিম চালু করা হয় এবং পরে গত ১ জানুয়ারি এটি সব বাংলাদেশি ভ্রমণকারীর জন্য বর্ধিত করা হয়। এই প্রক্রিয়াটির মূল উদ্দেশ্য ভারত ও বাংলাদেশের মানুষের মধ্যে যোগাযোগ দৃঢ় করা। বিজ্ঞপ্তি