ভারতে মুসলিমদের সংখ্যা বাড়ার জন্য দায়ী বাংলাদেশিরা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশি মুসলমানদের মোকাবিলায় বন্দুক প্রশিক্ষণের আহ্বান জানিয়েছেন ভারতের মধ্যপ্রদেশের বিজেপিপ্রধান নানদকুমার সিং চৌহান। দেশটিতে মুসলমানদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধির জন্য ‘বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের’ দায়ী করে গতকাল বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
নানদকুমার অভিযোগ করেন, পশ্চিমবঙ্গ ও আসামে অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমানদের বিদেশি সন্ত্রাসবাদী সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ রয়েছে।
বিজেপির এই নেতা বলেন, ‘পাকিস্তান ও বাংলাদেশে নির্যাতিত হিন্দুদের ভারতে আসার ক্ষেত্রে স্বাগত জানানো হবে। কারণ, তাদের যাওয়ার কোনো জায়গা নেই।’
এক দশকে (২০০১-২০১১) ভারতে মুসলিম জনসংখ্যা বেড়েছে ২৪ শতাংশ, যেখানে সামগ্রিক জনসংখ্যা বৃদ্ধির গড় ১৪ শতাংশ।