ভারতে যাওয়ার সময় দুই আসামি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রৌমারীতে কলেজছাত্রী হেমা হত্যার সঙ্গে জড়িত পলাতক দুই আসামিকে ৬ জুলাই ভারতে পালিয়ে যাওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক করে। পরে বিএসএফ তাদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে ধুবড়ি জেলহাজতে পাঠায়। সাজা শেষে তাদের ফেরত পাঠানো হবে।খবর পেয়ে বিজিবি ওই দুই আসামিকে ফেরত এবং পতাকা বৈঠকের জন্য বিএসএফের কাছে পত্র পাঠায়। এর পরিপ্রেক্ষিতে ৭ জুলাই উভয় দেশের কোম্পানি কমান্ডর পর্যায়ে ঘণ্টাব্যাপী পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।রৌমারী থানার ওসি হরেশ্বর রায় জানান, কলেজছাত্রী হেমা খাতুনকে ধর্ষণের পর হত্যায় জড়িত রাশেদুল ইসলাম ওরফে রাশেদ ও বাবর আলী নামের পলাতক দুই আসামিকে ৬ জুলাই সাহেবের আলগা সীমান্তের ১০৪৭ নম্বর সীমান্তখুঁটির কাছ দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বিএসএফের টহলরত সদস্যরা আটক করেন। এ সময় আসামিদের সঙ্গে থাকা তাদের এক আত্মীয় নুরুল ইসলামকে (৪০) আটক করা হয়।পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, হেমা রৌমারী মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। ৩০ জুন কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। পুলিশ ২ জুলাই সন্ধ্যায় লক্ষ্মী সিনেমা হলের পূর্বপার্শ্বে ড্রেন থেকে তার লাশ উদ্ধার করে।