ভারতে যাওয়ার সময় পাঁচ তরুণ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা সীমান্ত এলাকা থেকে পাঁচ বাংলাদেশি তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। বিজিবি সদস্যরা গতকাল বৃহস্পতিবার সকালে তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করেন।
গ্রেপ্তারকৃতেরা হলেন শরীয়তপুরের সখীপুর থানার ডিয়ামখালী গ্রামের লিটন বারী, ইয়াছিন হোসেন, রিপন মিয়া, সুমন মিয়া ও খলিলুর রহমান।
সাতক্ষীরার নীলডুমুর ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শামসুল কবির জানান, অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তাঁদের আটক করা হয়। দেবহাটা থানার ওসি আশরাফ হোসেন জানান, বিনা পাসপোর্টে ভারতে যাওয়ার অপরাধে মো. আসাদুজ্জামান বাদী হয়ে একটি মামলা করেছেন।