ভারতে যাচ্ছে ১১টি দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এসাব) আয়োজনে গত শনিবার রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) অনুষ্ঠিত হলো ‘টেকফেস্ট বাংলাদেশ রাউন্ডস ২০১৬’। এতে সারা দেশের বিশ্ববিদ্যালয়পড়ুয়া প্রায় ৬০০ ছাত্রছাত্রীর সমন্বয়ে অন্তত ১৫০টি দল অংশ নেয়। এবারের আয়োজনে আটটি ইভেন্টে মোট ১১টি দল বিজয়ী হিসেবে ভারতের মুম্বাইয়ের আইআইটিতে অনুষ্ঠেয় ‘টেকফেস্ট ২০১৬’ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
বিজ্ঞপ্তি