ভারতে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন সুখরঞ্জন বালী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষের সাক্ষী সুখরঞ্জন বালী ভারতে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। তাঁর আইনজীবী জানিয়েছেন, আজ মঙ্গলবার এই আবেদন ভারতের সুপ্রিম কোর্টে জমা পড়বে। খবর বিবিসি বাংলার।অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে সাজার মেয়াদ শেষে যাতে তাঁকে বাংলাদেশে ফেরত না পাঠানো হয়, সেই আবেদন জানিয়ে সুখরঞ্জন বালী ভারতের সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করেছেন। সুখরঞ্জনের ভাতিজা বাসুদেব বালা ভারতে তাঁর কাকার রাজনৈতিক আশ্রয় প্রার্থনার কথা নিশ্চিত করেছেন।ভারতে সুখরঞ্জনের পরিবার ও আইনজীবীরা আশঙ্কা প্রকাশ করে জানান, বাংলাদেশে ফেরত পাঠানো হলে নিরাপত্তা সংস্থাগুলো তাঁকে হয়রানি করতে পারে।এর আগে কলকাতা হাইকোর্ট সুখরঞ্জনের ভ্রাতুষ্পুত্রের দায়ের করা এ-সংক্রান্ত এক আবেদন গত সপ্তাহে খারিজ করে দেন। সাঈদীর বিচারের শুরুর দিকে সুখরঞ্জন ছিলেন রাষ্ট্রপক্ষের সাক্ষী। কিন্তু গত নভেম্বরে তিনি বিবাদীপক্ষের সাক্ষী হন। তবে সাক্ষ্য দেওয়ার আগেই তিনি নিখোঁজ হন।