ভারতে শিশুসহ ৯ বাংলাদেশি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দালালদের খপ্পরে পড়ে কাজের লোভে বেআইনিভাবে ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে গত রোববার নয়জন বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হয়েছেন।
ভারতের নদীয়া জেলার রানাঘাট থানার অধীন পায়রাডাঙ্গার উকিলপাড়ায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় এই বাংলাদেশিদের পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুটি শিশুও রয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের তথ্য অনুযায়ী, দালালেরা কাজ দেওয়ার কথা বলে তাঁদের পশ্চিমবঙ্গে নিয়ে আসেন। দুই দালালকেও গ্রেপ্তার করেছে পুলিশ।