ভারতে সরকার বদলে বিএনপির পুলকিত হয়ে লাভ নেই: হাছান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ভারতে সরকার পরিবর্তনে বিএনপির পুলকিত হয়ে লাভ নেই’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ৷ তাঁর দাবি, যে দলের নেতারা গ্রেপ্তারের ভয়ে বোরকা পরে আদালতে হাজির হন, তাঁদের দিয়ে কিছুই সম্ভব নয়।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত এক আলোচনা সভায় হাছান মাহমুদ এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নিজেকে আড়াল করার জন্য মাথায় হেলমেট গুঁজে মুখ লুকান। দলীয় প্রধানের বাসার সামনে ১০০ কর্মীকেও জড়ো করতে পারেন না৷ এঁরা শুধু বিদেশিদের কাছে নালিশ দিয়ে বেড়ান।