প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সমুদ্রসীমা থেকে ১৪ জন বাংলাদেশি জেলেকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার ওই জেলেরা একটি মাছ ধরার ট্রলার নিয়ে ভারতীয় সমুদ্রসীমায় ঢুকে পড়লে সুন্দরবনের (ভারতীয় অংশ) বনরক্ষীরা তাদের গ্রেপ্তার করেন।সুন্দরবন বাঘ প্রকল্পের কর্মকর্তা সুব্রত মুখোপাধ্যায় জানান, গত বুধবার সকালে ওই জেলেরা সুন্দরবনের ভারতীয় অংশের টাইগার পয়েন্টে ট্রলার নিয়ে বেআইনিভাবে ঢুকে পড়েন।