ভারতে ১৯ বাংলাদেশির কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে অনুপ্রবেশের দায়ে ১৯ জন বাংলাদেশিকে পাঁচ মাস করে কারাদণ্ড দিয়েছেন অন্ধ্র প্রদেশের তিরুপাতি শহরের একটি আদালত। একই সঙ্গে কারাদণ্ড পাওয়া প্রত্যেককে ৫০ রুপি করে জরিমানাও করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পুলিশের উপতত্ত্বাবধায়ক (ডিএসপি) কে এস নানজুনদাপ্পা বলেন, চলতি বছরের আগস্টে প্রদেশের চিত্তোর জেলার একটি রেলস্টেশন থেকে পুরুষ, নারী ও শিশু মিলিয়ে ৩১ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছে কোনো পাসপোর্ট ছিল না।
ডিএসপি বলেন, ‘৩১ জনের মধ্যে ১৯ জন ইতিমধ্যে চার মাস কারাভোগ করেছে।’