ভারতেই থাকতে চান তসলিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে ফেরার সুযোগ যদি পান, তার পরও জীবনের বাকিটা সময় ভারতেই থাকতে চান তসলিমা নাসরিন। ভারতের বার্তা সংস্থা পিটিআইয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে বাংলাদেশের এই আলোচিত লেখিকা বলেন, ‘আমি ভারতেই থাকতে চাই...’ তিনি বলেন, ‘আমি ইউরোপের একজন নাগরিক। যুক্তরাষ্ট্রেরও স্থায়ী বাসিন্দা। কিন্তু আমি ভারতকে বেছে নিয়েছি সাংস্কৃতিক যোগাযোগের কারণে। এমনকি বাংলাদেশে আমাকে এই মুহূর্তে ঢুকতে দিলেও আমি আমার বাকি জীবনের জন্য ভারতকেই বেছে নেব।’ পিটিআই