ভারতের আদালতে সালাউদ্দিনের জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মেঘালয় রাজ্যের একটি আদালত গতকাল সোমবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের জবানবন্দি রেকর্ড করেছেন। অনুপ্রবেশের দায়ে গত বছরের ১১ মে তাঁকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ।

শুনানি শেষে পাবলিক প্রসিকিউটর আই সি ঝা বলেন, প্রথম শ্রেণির বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট ডি সোহতুনের আদালতে সিআরপিসির ৩১৩ ধারায় সালাউদ্দিনের জবানবন্দি রেকর্ড করা হয়। গত বছরের ১০ মার্চ থেকে নিখোঁজ ছিলেন সালাউদ্দিন। দুই মাস পর ১১ মে শিলংয়ে আটক হন তিনি। ভারতে ঢোকার কাগজপত্র উপস্থাপন করতে না পারায় অনুপ্রবেশের অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে মামলা করে সেখানকার পুলিশ।