ভারতের আনুষ্ঠানিক বার্তার অপেক্ষায় সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ আদালতের নির্দেশ অনুযায়ী নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনতে সরকার আনুষ্ঠানিক বার্তার অপেক্ষায় আছে। পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি-অপারেশন) চৌধুরী আবদুল্লা আল মামুন গতকাল মঙ্গলবার এ কথা বলেছেন। খবর বাসসের।

উপমহাপরিদর্শক মামুন বাসসকে বলেন, ‘আমরা ভারতের একটি আদালতে নূর হোসেনের প্রত্যাবাসনের নির্দেশনার ব্যাপারে পত্রিকায় জানতে পেরেছি। কিন্তু ভারত সরকার এ ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানায়নি।’ তিনি বলেন, ‘ভারত সরকারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তথ্য পাওয়ার পর নূর হোসেনকে দেশে ফিরিয়ে এনে সাত খুনের মামলার বিচারের উদ্যোগ গ্রহণ করা হবে।’

আদালতের নির্দেশ অনুযায়ী নূর হোসেনকে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে করা অনুরোধ ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গ্রহণ করেছে।

এর আগে ১৬ অক্টোবর উত্তর চব্বিশ পরগনা জেলার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালত নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন।