ভারতের উত্তর প্রদেশে মুসলিমবিরোধী তৎপরতায় উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুসলিমবিদ্বেষী বক্তব্যে উদ্বেগ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম। গতকাল সংগঠনটির আমির শাহ আহমদ শফীর সই করা বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, রাজ্যটিতে মুসলিমবিদ্বেষী তৎপরতা চালানো হচ্ছে। নানাভাবে ভারতীয় মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকার হরণ করা হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, ভয় দেখিয়ে মুসলমানদের দেশ ছাড়া করার হুমকি দেওয়া হচ্ছে। বিয়ে, সন্তান জন্মদান, ধর্মীয় শিক্ষা, গরু জবাই নিষিদ্ধ করে একের পর এক রাজ্যে আইন জারি করে যাচ্ছে। ভারতের অন্যান্য রাজনৈতিক নেতা, মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের উচিত, এসব সাম্প্রদায়িক উসকানি ও অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়া।