ভারতের উপরাষ্ট্রপতি আজ ঢাকায় আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে আজ বৃহস্পতিবার ঢাকায় আসছেন ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারি। এ সফরে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আজ বেলা ১২টায় হামিদ আনসারি ৬০ সদস্যের একটি ভারতীয় প্রতিনিধিদল নিয়ে সস্ত্রীক ঢাকায় অবতরণ করবেন। কাল শুক্রবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবেন তিনি ও তাঁর সফরসঙ্গীরা। দুপুরে তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা।