ভারতের একতরফা পানি প্রত্যাহারের ফলে পদ্মাসহ দেশের অনেক নদী মরুভূমিতে পরিণত হয়েছে। তাই বাংলাদেশকে বাঁচাতে হলে ভারতের একতরফা বাঁধ প্রকল্পগুলো বাতিল করতে হবে।মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৩৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান।আন্তর্জাতিক ফারাক্কা কমিটির টাঙ্গাইল শাখার সভাপতি কবি বুলবুল খান মাহবুবের সভাপতিত্বে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক প্রতিমন্ত্রী নূর মোহাম্মদ খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জসিমউদ্দিন আহমেদ, জাতিসংঘের সাবেক পানিবিশেষজ্ঞ এস আই খান, নিউইয়র্কস্থ আন্তর্জাতিক ফারাক্কা কমিটির সহসভাপতি আওলাদ হোসেন খান, সাধারণ সম্পাদক সৈয়দ টিপু সুলতান, ভাসানী ফাউন্ডেশনের সভাপতি খন্দকার নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু। আলোচনা শেষে ঐতিহাসিক সেই লংমার্চে অংশগ্রহণকারীদের মধ্য থেকে ৫১ জনকে সম্মাননাপত্র দেওয়া হয়।