ভারতের ওরসে রাজবাড়ী থেকে বিশেষ ট্রেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী রেলস্টেশন থেকে একটি বিশেষ ট্রেন আজ বৃহস্পতিবার রাত ১০টায় ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের উদ্দেশে ছেড়ে যাবে। মেদিনীপুরে অনুষ্ঠেয় ওরস উপলক্ষে ট্রেনটি সেখানে যাবে। ওরস শেষে বাংলাদেশ থেকে আসা যাত্রীদের নিয়ে আগামী সোমবার ট্রেনটি রাজবাড়ীতে ফিরে আসবে।