ভারতের জলসীমায় ৬ বাংলাদেশি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন এলাকায় ভারতের সমুদ্রসীমায় ঢুকে পড়ার অভিযোগে ছয় বাংলাদেশিকে গত মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বাড়ি সাতক্ষীরায়। ভারতের উপকূলরক্ষী বাহিনী তাঁদের দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ থানায় হস্তান্তর করেছে।মঙ্গলবারই ছয়জনকে কাকদ্বীপ মহকুমা বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করা হলে আদালত তাঁদের ১৪ দিন কারা হেফাজতে নেওয়ার আদেশ দেন। তাঁদের জামিনের আবেদন খারিজ করেন।