ভারতের ঢাকা-নীতি 'পুনর্মূল্যায়ন' চান বিজেপি নেতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ নেতা সুব্রামানিয়াম স্বামী বলেছেন, বাংলাদেশে ‘হিন্দুবিরোধী মনোভাব’-এর মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার হয় ‘অসহায়’ নতুবা এই দুষ্কর্মে সরকার নিজেই ‘সম্পৃক্ত’। এমন পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকারকে তার ঢাকা-নীতি ‘পুনর্মূল্যায়ন’ করতে হবে। খবর পিটিআইয়ের।
বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সদস্য ও মন্দিরে হামলার ঘটনার নিন্দা জানিয়ে সুব্রামানিয়াম স্বামী বলেন, সম্প্রতি একজন হিন্দু পুরোহিতকে হত্যার ঘটনাকে ‘জঘন্য’ আখ্যায়িত করে সুব্রামানিয়াম স্বামী বলেন, এখন এটা পরিষ্কার যে দেশটিতে এই ‘হিন্দুবিরোধী মনোভাবের’ মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার হয় ‘অসহায়’, না হয় এতে তার ‘সম্পৃক্ততা’ আছে।