ভারতের দরপত্র আহ্বানের প্রতিবাদ করেছে জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে অভ্যন্তরীণ কনটেইনার পোর্ট টার্মিনাল নির্মাণ করার জন্য ভারতীয় কর্তৃপক্ষ দরপত্র আহ্বান করার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অবজ্ঞা করা হয়েছে বলে দাবি করেছে জামায়াতে ইসলামী।গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এ কথা বলেন। তিনি ‘অত্যন্ত গোপনে নারায়ণগঞ্জে টার্মিনাল নির্মাণের জন্য ভারতকে অনুমতি দেওয়া এবং চুক্তি ছাড়াই পূর্ণাঙ্গ নৌ-ট্রানজিট প্রদানের’ প্রতিবাদ জানিয়ে বলেন, নারায়ণগঞ্জে অভ্যন্তরীণ কনটেইনার পোর্ট নির্মাণের জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ১০ মে দরপত্র আহ্বান করেছে। শীতলক্ষ্যা নদীর তীরে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ৪৬ একর জমির ওপর এ পোর্ট নির্মাণ করা হবে।বিবৃতিতে নারায়ণগঞ্জে ভারতকে টার্মিনাল পোর্ট নির্মাণ করার অনুমতি ও চুক্তি ছাড়াই ভারতকে পূর্ণাঙ্গ নৌ-ট্রানজিট প্রদানের অনুমতি বাতিল করার দাবি করা হয়।