ভারতের দিকে এগোচ্ছে 'হুদহুদ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘হুদহুদ’ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার থেকে ৯০৫ কিলোমিটার দূরে ১১০ কিলোমিটার গতি নিয়ে বয়ে যাচ্ছিল। চট্টগ্রাম, মংলা ও পায়রা বন্দর থেকে এটি যথাক্রমে ৯৯০, ৯৩০ ও ৯১০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। এ জন্য সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এটি ভারতের ওডিশা ও অন্ধ্র প্রদেশের দিকে অগ্রসর হচ্ছে। নিজস্ব প্রতিবেদক