ভারতের নতুন ফাঁড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্তে নতুন ৪২২টি ফাঁড়ি নির্মাণ করবে নয়াদিল্লি। তবে আগে বলা হয়েছিল, নতুন ফাঁড়ির সংখ্যা হবে ৫০৯টি। ফাঁড়ির সংখ্যা কমানোর বিষয়টি ভারতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটিকে জানানো হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় কারণ জানায়নি। অবশ্য স্থায়ী কমিটির সুপারিশে বলা হয়েছে, দেশের জাতীয় নিরাপত্তার প্রশ্নে আগের পরিকল্পনা অনুযায়ী সব কটি ফাঁড়িই নির্মাণ করা উচিত। কমিটি বলেছে, সীমান্তে ফাঁড়িগুলোর মধ্যকার দূরত্ব কমানোর সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। সীমান্তবর্তী অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করার জন্যই বেশি ফাঁড়ি দরকার। ৪ হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্তে বর্তমানে ভারতের ফাঁড়ি আছে ৮০২টি। ইন্ডিয়া টাইমস