ভারতের নতুন সরকারের সঙ্গে নেতিবাচক সম্পর্কের শঙ্কা থাকবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশ ও ভারতের নতুন সরকারের সম্পর্ক নিয়ে অনেকের মধ্যেই নেতিবাচক শঙ্কা রয়েছে। তবে এ শঙ্কা আর বেশিদিন থাকবে না। কারণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ভারতের প্রধানমন্ত্রীর মূল্যায়ন খুবই আশাব্যঞ্জক।

আজ রোববার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘আন্তর্জাতিক শান্তি দিবস-২০১৪’ উপলক্ষে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। অনুষ্ঠানটির আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ রেনেসাঁ ফাউন্ডেশন।

আলোচনা সভায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে শাহরিয়ার আলম বলেন, সরকার ক্ষমতায় আসার পর এটিই জাতিসংঘে প্রথম সফর। এতে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী, যা খুবই গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমানের সভাপতিত্বে ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, আইন অনুষদের ডিন সরকার আলী আককাস, নীল দলের সাধারণ সম্পাদক আশরাফ-উল-আলম ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সেক্রেটারি জেনারেল রশীদ আশকারী প্রমুখ বক্তব্য দেন।