ভারতের নদী সংযোগ প্রকল্প বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের নদী সংযোগ প্রকল্প বাতিলের দাবি জানিয়েছে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংগঠন। গত শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে এক সমাবেশ থেকে ওই দাবি জানানো হয়।বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন) আয়োজিত ওই সমাবেশে সংগঠনটি ছাড়াও নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটি, বরিশাল বিভাগীয় সমিতি, নারায়ণগঞ্জ সমিতি, হবিগঞ্জ সমিতি, মৌলভীবাজার সমিতি, সন্দ্বীপ সমিতি, আগ্রাসন প্রতিরোধ আন্তর্জাতিক কমিটি ও অন্যান্য সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাবেক সাধারণ সম্পাদক মহিদুল হক খান এবং অস্ট্রেলিয়ার পরিবেশ ও সমাজকর্মী এন্ড্রুও সমাবেশে উপস্থিত ছিলেন। সমাবেশ পরিচালনা করেন বেনের নিউইয়র্ক ও নিউজার্সি শাখার সমন্বয়কারী সৈয়দ ফজলুর রহমান।সমাবেশের শুরুতে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাবেক সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। পরে বক্তারা বলেন, ভারতের নদী সংযোগ প্রকল্প জাতিসংঘের ১৯৯৭ সালের আন্তর্জাতিক নদ-নদীর ব্যবহার-সংক্রান্ত কনভেনশনের বিরোধী। দেশটির বিভিন্ন মহল থেকেও এই প্রকল্পের বিরোধিতা করা হচ্ছে। বক্তারা বাংলাদেশ সরকারকে প্রকল্পের বিরুদ্ধে আরও সক্রিয় হওয়ার ও প্রয়োজনে আন্তর্জাতিক ফোরামে বিষয়টি উত্থাপন করার আহ্বান জানান।