ভারতের নৌবাহিনীর প্রধান আসছেন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর কে ধাওয়ান শুভেচ্ছা সফরে কাল রোববার ঢাকায় আসছেন। বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিবের আমন্ত্রণে তিনি সস্ত্রীক এ সফর করছেন। ঢাকায় ভারতীয় হাইকমিশন গতকাল শুক্রবার
এক বিজ্ঞপ্তিতে জানায়, ভারতীয় নৌবাহিনীর প্রধান ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে থাকবেন। তাঁর এ সফরের সময় ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইএনএন রণজিৎ’ চট্টগ্রাম বন্দরে শুভেচ্ছা সফর করবে। এ সফরে ভারতীয় নৌবাহিনীর প্রধান চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিকে দুটি এন্টারপ্রাইজ শ্রেণির নৌকা উপহার দেবেন।