ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কাল আসছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পররাষ্ট্র, পূর্বাঞ্চলীয় উন্নয়ন ও বৈদেশিক সম্পর্কবিষয়ক প্রতিমন্ত্রী জেনারেল (অব.) বি কে সিং কাল শনিবার দুই দিনের সফরে ঢাকায় আসছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের পর এটি হবে নরেন্দ্র মোদির মন্ত্রিসভার কোনো সদস্যের দ্বিতীয় সফর। গত জুনে সুষমা স্বরাজ ঢাকা সফর করেন।
ঢাকায় ভারতীয় হাইকমিশন গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বি কে সিং আগামী রোববার ঢাকায় অনুষ্ঠেয় ‘এ নিউ ফেইজ ইন বাইলেটারেল রিলেশন্স’ শীর্ষক সমাবেশে বক্তৃতা করবেন।