ভারতের পররাষ্ট্র সচিব আজ ঢাকায় আসছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পররাষ্ট্রসচিব (বহুপক্ষীয় ও অর্থনৈতিক সম্পর্ক) সুজাতা মেহতা তিন দিনের সফরে আজ রোববার ঢাকায় আসছেন। খবর ইউএনবির।
ঢাকায় ভারতীয় হাইকমিশন জানায়, দুই দেশের চলমান উন্নয়ন অংশীদারত্ব ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ে আলোচনা এবং এ সম্পর্ককে আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা-পর্যালোচনা করবেন সুজাতা মেহতা।
সুজাতার সফরসঙ্গী হিসেবে আসছেন যুগ্ম সচিব (উন্নয়ন অংশীদারত্ব প্রশাসন) অলোক কুমার সিনহা ও যুগ্ম সচিব (বাংলাদেশ ও মিয়ানমার) শ্রীপ্রিয়া রঙ্গনাথন।
এই সফরে সুজাতা মেহতা বাংলাদেশের কয়েকজন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিনের সঙ্গে বৈঠক করবেন।