ভারতের পররাষ্ট্রসচিব আসছেন কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পররাষ্ট্রসচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর দুই দিনের সফরে আগামীকাল বুধবার বিকেলে ঢাকায় আসছেন। এ সফরের সময় দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে তিনি পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, দুই দিনের সফরে ভারতের পররাষ্ট্রসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
ওই কর্মকর্তা জানান, গত ফেব্রুয়ারিতে শহীদুল হক দিল্লি সফরের সময় জয়শঙ্করকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান। এতে সাড়া দিয়ে ভারতের পররাষ্ট্রসচিব ঢাকায় আসার ইচ্ছে প্রকাশ করেন। কিন্তু দুই পররাষ্ট্রসচিবের সময়সূচিতে মিল না হওয়ায় এ সফরটি আয়োজনে কিছুটা বিলম্ব হয়েছে।
গত বছরের জানুয়ারিতে ভারতের পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি জয়শঙ্করের তৃতীয় ঢাকা সফর।