ভারতের পররাষ্ট্রসচিব বাংলাদেশ সফরে আসছেন ২ মার্চ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের নতুন পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর আগামী ১ মার্চ ভুটান সফরের মধ্য দিয়ে তাঁর সার্ক যাত্রার প্রথম পর্যায় শুরু করছেন। এ পর্যায়ে তিনি ভুটান থেকে ২ মার্চ বাংলাদেশে আসছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন গতকাল বুধবার নয়াদিল্লিতে নিয়মিত বিফ্রিংয়ে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পররাষ্ট্রসচিব সার্ক যাত্রার প্রথম পর্যায়ে ১ মার্চ ভুটান, ২ মার্চ বাংলাদেশ, ৩ মার্চ পাকিস্তান ও ৪ মার্চ আফগানিস্তান সফর করবেন। তিনি জানান, অন্য দেশগুলো সফরের সময়সূচি পরে চূড়ান্ত করার পর ঘোষণা করা হবে।
জয়শঙ্কর ঢাকা সফরকালে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।