ভারতের প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশটির রাষ্ট্রপতি প্রতিভা পাতিল ও প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার পৃথক বার্তায় তারা শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বার্তায় জিল্লুর রহমান বলেন, ‘দুই দেশের মধ্যে বিদ্যমান গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সমঝোতা ও সহযোগিতা আরও জোরদার হওয়ার আশায় আছি আমি।’শুভেচ্ছা বার্তায় শেখ হাসিনা সম্প্রতি তাঁর ভারত সফরের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশ সরকার ও জনগণ এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাকে এবং ভারতের জনগণকে আমি উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।’ খবর বাসসের।