ভারতের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সেনাপ্রধান ইকবাল করিমের সাক্ষাত্

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া পাঁচ দিনের (৩১ মার্চ-৪ এপ্রিল) সরকারি সফরে এখন ভারতে অবস্থান করছেন। সোমবার তিনি ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনির সঙ্গে সাক্ষাত্ করেছেন।ইকবাল করিম একই দিন ভারতের সেনাপ্রধান জেনারেল বিক্রম সিং, নৌবাহিনীর প্রধান চিফ অ্যাডমিরাল ডি কে জোশি ও বিমানবাহিনীর প্রধান এ এ কে ব্রাউনের সঙ্গে বৈঠক করেন।ভারতীয় সেনাপ্রধানের আমন্ত্রণে গত রোববার দিল্লি যান বাংলাদেশের সেনাপ্রধান। সফরসঙ্গীদের মধ্যে আছেন তাঁর স্ত্রী তহমিনা করিম, ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মো. জাহিদুর রহমান এবং সেনাসদরের পারসোন্যাল সার্ভিসেসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ রাজ্জাক।দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস বলেছে, ভারতের সেনাবাহিনীর কয়েকটি একাডেমি ও প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শন করাও সেনাপ্রধানের সফরের অন্তর্ভুক্ত আছে। সেনাবাহিনী-নিয়ন্ত্রিত ওই সব প্রতিষ্ঠান কীভাবে পরিচালিত হচ্ছে, তা তিনি হাতেকলমে দেখে অভিজ্ঞতা নেবেন।