ভারতের বাণিজ্যসচিব আসছেন কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বাণিজ্যসচিব রাজীব খের আগামীকাল রোববার দুদিনের সফরে ঢাকায় আসেছন। উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি।
ঢাকায় ভারতীয় দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ থেকে ১৮ মে পর্যন্ত দুদিনের সফরে রাজীব খের বাংলাদেশের বাণিজ্য সচিবের সঙ্গে বৈঠক করবেন।
বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্যের প্রসার, বাণিজ্য সুবিধা বৃদ্ধি, দুই দেশের মধ্যে বাণিজ্য প্রবাহ বৃদ্ধিতে ল্যান্ড কাস্টম স্টেশন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য চুক্তির নবায়ন, সীমান্ত হাট ও সীমান্ত অবকাঠামোর উন্নয়নে নেওয়া পদক্ষেপের বিষয়ে আলোচনা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।