ভারতের বিচ্ছিন্ন তাবাদী ২ সদস্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় ভারতের নাগাল্যান্ড রাজ্যের দুই বিচ্ছিন্নতাবাদী সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। আটকের পর বিকেলে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরের দিকে ওই দুই ভারতীয় সদস্য খাগড়াছড়ি থেকে বাঘাইছড়ির সাজেক ইউনিয়নে যাচ্ছিল। ভাড়ায় চালিত মোটরসাইকেলযোগে বাঘাইহাট এলাকায় পৌঁছার পর কর্তব্যরত সেনাবাহিনীর সদস্যরা মোটরসাইকেলটি গতিরোধ করেন। এ সময় তাদের কথার ভঙ্গি ও আচরণ দেখে চ্যালেঞ্জ করা হয়। পরে তারা ভারতের নাগাল্যান্ড রাজ্যের বিচ্ছিন্নতাবাদী ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিলর অব নাগাল্যান্ডের সদস্য বলে স্বীকার করে। সঙ্গে সঙ্গে বাঘাইহাট সেনা জোনে নেওয়া হয়। পরে পুলিশকে খবর দিয়ে বাঘাইছড়ি থানায় নেওয়া হয়। আটক করা ব্যক্তিরা হলেন এ কেটু (২৮) ও আইফাম (২০)।বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, সেনাসদস্যরা আটকের পর ভারতীয় দুই নাগরিককে থানায় আনা হয়েছে। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা ভারতের নাগাল্যান্ড রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সদস্য। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান। বাঘাইহাট সেনা জোনের মেজর মো. হাফিজ মাহমুদ বলেন, এখানে লোকদের চেনা বড় কঠিন। চলাফেরার গতি দেখে তাদের চ্যালেঞ্জ করা হয়। পরে জিজ্ঞাসাবাদে ভারতের নাগরিক বলে স্বীকার করে। পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।