ভারতের ভিসা পেতে এমআরপি লাগবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মঙ্গলবার থেকে ভারতের সব ভিসা আবেদনকেন্দ্রে শুধু যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) গ্রহণ করা হবে। অর্থাৎ ভারতের ভিসার জন্য আবেদনের ক্ষেত্রে হাতে লেখা পাসপোর্ট আর নেওয়া হবে না। ঢাকায় ভারতীয় হাইকমিশন গত রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, হাতে লেখা পাসপোর্ট বন্ধের লক্ষ্যে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী ১ সেপ্টেম্বর থেকে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া পরিচালিত বাংলাদেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভিএসি) শুধু বাংলাদেশ সরকারের ইস্যু করা এমআরপি গ্রহণ করা হবে।